SSC & HSC বাংলা 2nd পত্র




এইচএসসি মডেল টেস্ট : বাংলা 2nd পত্র
বহু নির্বাচনী প্রশ্ন      মান : ৩০

১। পদের অন্ত্যে ‘এ’ ধ্বনির উচ্চারণ কিরূপ হয়?
(
ক) সংবৃত
(
খ) বিবৃত
(
গ) হ্রস্ব
(
ঘ) দীর্ঘ
২। ‘টুট্’ এই বিদেশি ধাতুটি বাংলা ভাষায় কোন অর্থে ব্যবহৃত হয়?
(
ক) নষ্ট হওয়া
(
খ) ঝুলানো
(
গ) ছিন্ন হওয়া
(
ঘ) সিক্ত হওয়া
৩। কোন প্রত্যয়যোগে লিঙ্গান্তর করলে কোনো কোনো সময় অর্থের পার্থক্য ঘটে?
(
ক) ইনী
(
খ) আনী
(
গ) নী
(
ঘ) ইকা
৪। অর্থহীনভাবে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে?
(
ক) লেজুড়
(
খ) চোরা
(
গ) নিমাই
(
ঘ) লাজুক
৫। বিশেষ অর্থে ‘উপ’ উপসর্গের ব্যবহার হয়েছে কোনটিতে? হিমেল শিশির
(
ক) উপকূল
(
খ) উপবন
(
গ) উপকণ্ঠ
(
ঘ) উপভোগ
৬। নিচের কোন বাক্যে শব্দের অর্থান্তর প্রাপ্তি হয়েছে?
(
ক) ছাত্রটির মাথা ভালো
(
খ) ইনি আমার বৈবাহিক
(
গ) জ্যাঠামি করো না
(
ঘ) মেয়ের শ্বশুরবাড়িতে তত্ত্ব পাঠানো হয়েছে
৭। একাধিকবার একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায়, তাকে বলে—
(
ক) পরিমাণবাচক সংখ্যা
(
খ) অঙ্কবাচক সংখ্যা
(
গ) পূরণবাচক সংখ্যা
(
ঘ) তারিখবাচক সংখ্যা
৮। বিশেষ নিয়মে সাধিত সন্ধি কোনটি?
(
ক) পুরস্কার
(
খ) পরিষ্কার
(
গ) পরস্পর
(
ঘ) অন্যান্য
৯। বাস্তবিকই আজ আমাদের কঠোর পরিশ্রম করা প্রয়োজন। এ বাক্যের ‘বাস্তবিকই’ কোন বিশেষণ?
(
ক) বিশেষণীয় বিশেষণ
(
খ) ক্রিয়া বিশেষণ
(
গ) অব্যয়ের বিশেষণ
(
ঘ) বাক্যের বিশেষণ
১০। ‘যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর। ’এ বাক্যে কোন ধরনের ধাতু রয়েছে?
(
ক) কর্মবাচ্যের ধাতু
(
খ) প্রযোজক ধাতু
(
গ) নামধাতু
(
ঘ) সংযোগমূলক ধাতু
১১। ‘সন্ধ্যায় সূর্য অস্ত যায়’—উদাহরণটি কোন বর্তমান কালের?
(
ক) সাধারণ
(
খ) ঘটমান
(
গ) নিত্যবৃত্ত
(
ঘ) পুরাঘটিত
১২। কোন দুটি যৌগিক শব্দ?
(
ক) দৌহিত্র, গায়ক
(
খ) হস্তী, বাঁশি
(
গ) রাজপুত্র, মহাযাত্রা
(
ঘ) পঙ্কজ, জলধি
১৩। কোন দুটি বর্ণের সঙ্গে যুক্ত হলে দন্ত্য ‘স’ মূর্ধণ্য ‘ষ’ হয়?
(
ক) ত, থ
(
খ) র, ষ
(
গ) ট, ঠ
(
ঘ) ড়, ঢ়
১৪। ‘সমধাতুজ কর্মপদ অকর্মক ক্রিয়াকে সকর্মক করে। ’এর উদাহরণ কোনটি?
(
ক) বাবা আমাকে একটি কলম দিয়েছেন
(
খ) কী খেলাটাই না খেললে
(
গ) মা শিশুকে চাঁদ দোখাচ্ছেন
(
ঘ) সে হাত-মুখ ধুয়ে পড়তে বসেছে
১৫। ‘আমার দরখাস্তটা পড়ুন’—এই অনুজ্ঞাটি কী প্রকাশ করছে?
(
ক) মিনতি
(
খ) প্রার্থনা
(
গ) অনুরোধ
(
ঘ) বিনয়
১৬। কোনটি যৌগিক বাক্যের উদাহরণ?
(
ক) পুকুরে পদ্মফুল ফুটেছে
(
খ) যে পরিশ্রম করে, সেই সুখলাভ করে
(
গ) তার বয়স হলেও বুদ্ধি হয়নি
(
ঘ) উদয়াস্ত পরিশ্রম করিব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।
১৭। ‘কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ’— এখানে ধ্বন্যাত্মক দ্বিরুক্তিটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
(
ক) বিশেষ্য
(
খ) বিশেষণ
(
গ) ক্রিয়া
(
ঘ) ক্রিয়া বিশেষণ
১৮। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি?
(
ক) ১১টি
(
খ) ১০টি
(
গ) ৯টি
(
ঘ) ৮টি
১৯। ধ্বনি-বিপর্যয়ের উদাহরণ কোনটি?
(
ক) লাল > নাল
(
খ) শুনিয়া > শুনে
(
গ) ফাল্গুন > ফাগুন
(
ঘ) লাফ > ফাল
২০। কোন বাক্যে ব্যতিহার কর্তা রয়েছে?
(
ক) মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
(
খ) বাঘে-মহিষে এক ঘাটে জল খায়
(
গ) রাখাল গুরুর পাল লয়ে যায় মাঠে
(
ঘ) তোমাকে পড়তে হবে
২১। ‘আলপিন’ কোন ভাষার শব্দ?
(
ক) পর্তুগিজ
(
খ) ওলন্দাজ
(
গ) গুজরাটি
(
ঘ) তুর্কি
২২। বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ কোন বাক্যে ব্যবহৃত হয়েছে?
(
ক) ন্যাকামিটা এখন রাখো
(
খ) দশ তা কাগজ দাও
(
গ) এক যে ছিল রাজা
(
ঘ) দশটি বছর
২৩। শানচ্ প্রত্যয়ে ‘আন’ বিকল্পে কী হয়?
(
ক) আনো
(
খ) আন
(
গ) মান
(
ঘ) শান্
২৪। ‘সাপেক্ষতা’ অর্থে অসমাপিকা ক্রিয়া ব্যবহারের সঠিক উদাহরণ কোনটি?
(
ক) আজ গেলেও যা, কাল গেলেও তা
(
খ) তিনি গেলে কাজ হবে
(
গ) ৪টা বাজে স্কুল ছুটি হবে
(
ঘ) বৃষ্টিতে ভিজলে সর্দি হবে
২৫। ‘সমুদ্র’ শব্দের প্রতিশব্দ—
(
ক) সলিল
(
খ) জলধি
(
গ) তটিনী
(
ঘ) সরিৎ
২৬। ‘যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে’—এককথায় কী হবে?
(
ক) অবিমৃশ্যকারী
(
খ) অচিন্ত্য
(
গ) অপরিণামদর্শী
(
ঘ) অবিসংবাদী
২৭। ‘যারা বাইরের ঠাট বজায় রেখে চলে’—এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?
(
ক) রাশভারী
(
খ) লেফাফা দুরস্ত
(
গ) ব্যাঙের আধুলি
(
ঘ) ভিজে বিড়াল
২৮। ‘প্রসারণ’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
(
ক) অপসারণ
(
খ) অপ্রসারিত
(
গ) আকুঞ্চন
(
ঘ) সম্প্রসারণ
২৯। ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করলে কর্তায় কোন বিভক্তি হয়?
(
ক) প্রথমা
(
খ) দ্বিতীয়া
(
গ) তৃতীয়া
(
ঘ) ষষ্ঠী
৩০। ‘এবার ট্রেনে ওঠা যাক’—কোন বাচ্য?
(
ক) কর্তৃবাচ্য
(
খ) কর্মবাচ্য
(
গ) ভাববাচ্য
(
ঘ) কর্ম কর্তৃবাচ্য


উত্তরঃ ১. ক ২. গ ৩. খ ৪. ক ৫. ঘ ৬. ঘ ৭. ক ৮. খ ৯. গ ১০. ক ১১. গ ১২. ক ১৩. গ ১৪. খ ১৫. খ ১৬. ঘ ১৭. গ ১৮. খ ১৯. ঘ ২০. খ ২১. ক ২২. খ ২৩. গ ২৪. খ ২৫. খ ২৬. ক ২৭. খ ২৮. গ ২৯. ক ৩০. গ।



Mostafa Kamal
Researcher of DCPL & BDTP / Ph.D (Study)
Affiliated Ph.D Researcher of IOUT & Academic Associate of
Shikshakendra, Hati More, Subash Pally, Siliguri, W.B. INDIA
Chairman of Dynamic Youth Society, Public Library & Study Center
Samsabad, P.S.- Panchbibi, Dist. Joypurhat, N.B. BANGLADESH.
Contact : +88-01911 450 131; E-mail: aboutdynamic@gmail.com