শিক্ষা ও মনুষ্যত্ব(SSC)

'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধটি লেখকের 'সংস্কৃতি কথা' গ্রন্থের 'মনুষ্যত্ব' শীর্ষক প্রবন্ধের অংশবিশেষ। এ প্রবন্ধে লেখক মানবের দুটি সত্তার কথা বলেছেন। যথা: জীবসত্তা, মানবসত্তা বা মনুষ্যত্ব। লেখক এ প্রবন্ধে মানুষকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন। জীবসত্তা হল এ ঘরের নিচতলা, আর মানবসত্তা হল এ ঘরের ওপরের তলা। মানুষ জন্ম নিলেই মানুষ হয়ে ওঠে না। তাকে কঠিন সাধনা করে মানুষ হতে হয়। আর মানুষ হওয়ার বিশেষ সোপান হল শিক্ষা। শিক্ষাই মানুষকে জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে নিয়ে যায়। তাই প্রাবন্ধিক এই শিক্ষার কথা বলতে গিয়ে শিক্ষার দুটি দিকের কথা বলেছেন। একটি প্রয়োজনের দিক, অন্যটি অপ্রয়োজনের দিক। তিনি বলেছেন শিক্ষার অপ্রয়োজনের দিকটাই শ্রেষ্ঠ। এ দিকটি থেকেই আমরা জানতে পারি কীভাবে জীবনকে উপভোগ করা যায়। কিন্তু মানুষ শিক্ষার এ দিকটি সম্পর্কে সচেতন নয়। মানুষ ভুল শিক্ষার কারণে অর্থচিন্তার নিগড়ে বন্দী হয়ে যায়। অথচ জীবনের অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করতে হলে এ অর্থসাধনা থেকে বেরিয়ে আসতে হবে। তাহলেই শিক্ষা জীবনে সোনা ফলাতে সক্ষম হবে। অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড় এ বোধটি নিজের মধ্যে জাগিয়ে তুলতে হবে। যেখানে চিন্তার স্বাধীনতা নেই, বুদ্ধির স্বাধীনতা নেই, আত্মপ্রকাশের স্বাধীনতা নেই সেখানে মুক্তি সম্ভব নয়। কারণ যাদের অন্নবস্ত্রের সমস্যা তাদের কাছে মুক্তির চিন্তা বৃথা। তাই মুক্তির জন্য অন্নবস্ত্রের সমাধান করতে হবে। আর শিক্ষা লাভের ফলে সত্যিকার মনুষ্যত্বের স্বাদ পেলে এ অন্নবস্ত্রের সমাধান সহজেই হতে পারে। মূলত,মুক্তির জন্য দুটি উপায় রয়েছে একটি অন্নবস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেয়ার চেষ্টা এবং অন্যটি শিক্ষার দ্বারা মানুষকে মুক্তির স্বাদ দেয়া। কোন ভারী জিনিসকে ওপরে তুলতে হলে নিচে থেকে যেমন ঠেলতে হয়, তেমন ওপর থেকেও টানতে হয়। মানব উন্নয়নে শিক্ষা সেই ওপর থেকে টানা, আর সুশৃঙ্খল সমাজব্যবস্থা নিচে থেকে ঠেলা। শিক্ষার মূল উদ্দেশ্য মানুষের মূল্যবোধ সৃষ্টি করা, আর জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় মাত্র। মানুষ শিক্ষার দ্বারা মনুষ্যত্ব অর্জন করে সংস্কৃতিবান হয়ে গড়ে ওঠবে এটাই শিক্ষার লক্ষ। ইংরেজিতে একটি প্রবাদ আছে—"Education is the total development of a man". অর্থাত্,'শিক্ষা মানুষের সর্বাঙ্গীণ বিকাশ সাধন করে।' বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অর্থের প্রয়োজন আছে। কিন্তু প্রকৃত মানুষ হতে হলে শিক্ষার আলোয় আলোকিত হতে হবে।

জেএসসি বাংলা ২য় পত্র

Posted By:
Mostafa Kamal
Researcher of DCPL & BDTP / Ph.D (Study)
Affiliated Ph.D Researcher of IOUT & Academic Associate of
Shikshakendra, Hati More, Subash Pally, Siliguri, W.B. INDIA
Chairman of Dynamic Youth Society, Public Library & Study Center.
Address: Samsabad, P.S.- Panchbibi, Dist. Joypurhat, N.B. BANGLADESH.
Contact : +88-01911 450 131; E-mail:aboutdynamic@gmail.com

জেএসসি বাংলা ২য় পত্র

রচনা
. শীতের সকাল***
. বিজ্ঞান***
. মাতৃভাষা দিবস***
. স্বদেশপ্রেম** . অধ্যবসায়
. পরিবেশ দূষণ তার প্রতিকার**
. ছাত্রজীবন . প্রিয়কবি**
. বৃক্ষরোপণ অভিযান

সারাংশ

. অভাব আছে. . . .***
. সময় স্রোত. . .***
. ছাত্রজীবন. . .
. শ্রমকে শ্রদ্ধার. . . **
. বিদ্যা মানুষের. . .**
. মাতৃস্নেহের তুলনা. . .***
. অপরের জন্য. . .
. মানুষের . . .
সারমর্ম
. পরের মুখে শেখা. . .***
. কহিল কঞ্চিত বেড়া. . .***
. বহুদিন ধরে. . .***
. দৈন্যযদি. . .
. বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র ***
. ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল. . .
. দণ্ডিতের সাথে. . .**

ভাবসম্প্রসারণ

. দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য .***
. আত্মশক্তি অর্জন . . .***
. পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি
. স্বদেশের উপকারে নাই যার মন.**
. পরের অনিষ্ট চিন্তা. . .
. সংসার সাগরে. . .***
. স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন **
. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত
. গ্রন্থগত বিদ্যা. . .**
১০ চরিত্র মানুষের অমূল্য সম্পদ
১১. স্পষ্টভাষী শত্রু. . .**
১২. দুর্নীতি. . .
১৩. আপনারে লয়ে বিব্রত

অনুচ্ছেদ

. আমাদের বিদ্যালয়***
. লোকশিল্প***
. বইপড়া**
. নৈতিকতা**
. আমার মা . নবান্ন
ব্যক্তিগতপত্র
. পিতৃবিয়োগ নিয়ে বন্ধুর কাছে পত্র ***
. বৃক্ষরোপণ ***
. সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা . ছাত্রজীবনের দায়িত্ব
কর্তব্য**

. শিক্ষা সফর নিয়ে বন্ধুর কাছে পত্র
. নিরক্ষরতা দূরীকরণ***
. বইপড়ার গুরুত্ব নিয়ে পত্র**
. দুর্নীতির কুফল জানিয়ে পত্র
আবেদনপত্র
. বিদ্যুিবভ্রাট জানিয়ে সংবাদপত্রে প্রকাশের আবেদনপত্র ***
. মশার উপদ্রব জানিয়ে সংবাদপত্রে ***
. বন্যার্তদের সাহায্যে**
. ছাত্রকল্যাণ তহবিল**
. খাদ্যে বিষক্রিয়া সম্পর্কে সচেতনতা প্রকাশের পত্র
সবাই লাইক,কমেন্ট এবং শেয়ার করে একটিব থাকুন